Skip to main content

Posts

Showing posts with the label গদ্য

অসময়ের গদ্য ।। নিমাই জানা

অসময়ের গদ্য ।। নিমাই জানা   (এক) গাছ উপড়ে পড়েছে বৈশাখী ঝড়ে, হরি ঠাকুরের মাথার উপর। পাতা ছিঁড়ে ফেলছে সংবহনের নাড়ী। জ্বর হলে ঘাম দিয়ে উপসর্গ বের হয় লোমকূপে। অসম্ভব দীনতায় প্রদীপ একটি খালি ব্যাগ মাথায় ঢুকিয়ে বাদশাহী সাজে। স্কুলের আলুচাল, মাস্টাররোলি- nil.com। মিড ডে মিলের থালাগুলো উপুড় হয়ে শুয়ে থাকে খরদুপুরের নৌকার মত ।  নারায়ন বাবুর পেনশন।লাস্ট স্টেজ এর টিউমার। পড়শি হিংসার স্পন্দন বাড়ছে আশি বছরের বুকের ভিতর । লাবডুবের ফিকুইন্সির বিস্তর ফারাক। স্টেথোস্কোপ এর উপর পর্ণমোচী পাতা ফেলছে শংকর ডাক্তার । উঠোনজুড়ে একাদশীর উপবাস। মনসা মন্দিরে সবাই ধূপ জ্বেলে আলুভাতে ভাত খাচ্ছে , রাতের জমায়েতে । সংকট কতদিনের   !    (দুই)                  চাঁদের দেশ থেকে বিদায় নিচ্ছে হিন্দু-মুসলমান জৈন বই বিক্রেতা গুলো। খদ্দের না পেয়ে গাছের তলায় উল্টো ঘুমে ঘুমিয়ে  আছে নাসের। ভিআইপি রোড কেরোসিন হারিকেন নিয়ে অন্ধকারে হাটছে আলোর দিকে। মোমবাতি জ্বলে উঠলে গর্জে ওঠে থ্রী নট থ্রী,স্ফুলিংগ। তাল পাতার নিচে আমাদ...