Skip to main content

Posts

Showing posts with the label ধারাবাহিক

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ-৫

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ-৫ (Chasing the Monsoon-Alexander Frater থেকে অনুবাদ) (কপিরাইট- অমিতাভ সেনগুপ্ত ।। বাণিজ্যিক কারণে ব্যবহৃত নয়।)     (৭) প্রথম অধ্যায় ১৯৮৬’র শরতে উদ্ভট কিছু ঘটনাস্রোত চিনা তুর্কিস্তানের মরুদ্যান, লন্ডনের টিচিং হাসপাতাল ঘুরে চেরাপুঞ্জীর দিকে আমায় পথ দেখায় বাবার পরিবর্তে । সড়কপথে যাচ্ছিলাম পাকিস্তান থেকে পশ্চিম চিনের কাশগড়। সদ্য খুলে দেওয়া কারাকোরাম হাইওয়েতে শুরু তিন দিনের যাত্রা । ৪৭০ মাইল দীর্ঘ একসারি ঊর্দ্ধমুখী গিরিপথ কারাকোরাম হাইওয়ে প্রাচীন সিল্ক পথের একটা শাখা অনুসরণ করে চলে চিন সীমান্ত অবধি । মায়াবী উপত্যকা হুনজা’র মাঝ দিয়ে নিয়ে যায় আমাদের। পাকধরা বাজরা খেত বিকেলের রোদে গোলাপি। আখরোট গাছের সারিতে পতপত করে ওড়ে সিল্কের উজ্জ্বল কেতন। পেরিয়ে যাই পৃথিবীর সুন্দরতম পর্বতগুলোর একটা রাকাপোশি ; দুধারে তার অগুন্তি ছোটো গিরিশ্রেণীর কুচকাওয়াজ। সাবেক তারকা শিল্পী যেমন কোরাস দল নিয়ে গাইতেন প্রেক্ষাগৃহে তেমন লাগে রাকাপোশিকে। খুবানি কিনতে থামা একটা ছোটো চুনি খনির কাছে। চাহিদা থাকলে তবেই কাজ হয় খনিতে। এখানে মধ্যযুগের এক দুর্গে প...

বৃষ্টি সন্ধানী ।পর্ব ৪।অমিতাভ সেনগুপ্ত

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ-৪ (Chasing the Monsoon-Alexander Frater থেকে অনুবাদ) (কপিরাইট- অমিতাভ সেনগুপ্ত ।। বাণিজ্যিক কারণে ব্যবহৃত নয়।) (৪) ১৯৪১’র ভিজে মরসুমে রান্নাঘরে ঢুকে বাবা জানালেন পার্ল হারবারে বোমা ফেলেছে জাপানিরা। সেদিন মাঝারি দখিন বাতাস ছিল। মেঘের আচ্ছাদন ছিল হালকা (কাস্টিলেটেড অল্টোকিউমুলাস)। আগে কখনও ওরকম বিবর্ণ, কম্পিত দেখিনি তাঁকে। রেগেও গিয়েছিলেন। হঠাৎ খুব উচ্চকিত হয়ে উঠেছিল তাঁর স্কটিশ উচ্চারণ। তিনি জানতেন আমাদের দ্বীপের জীবন শেষ হবার সংকেত এ ঘটনা। সেটা যদিও উপলব্ধি করিনি কিছুদিন। প্রায় সঙ্গে সঙ্গেই গুজব ছড়ায়। মালেকুলা’র (প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ –অনুবাদক) এক আবাদকারী সন্ধের আঁধারে ইম্পিরিয়াল নৌবহরের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি নৌবহর- অনুবাদক) যুদ্ধ জাহাজদের নিঃসাড়ে এগোতে দেখেছে ; তেজো’র পদাতিক সেনার জন্য মজুত তৈরি রাখতে স্যান্টো-য় (প্রশান্তমহাসাগরীয় দ্বীপ- অনুবাদক) শয়ে শয়ে বাইসাইকেল নামিয়েছে ইয়োকোহামা’য় রেজিস্ট্রি করা মালবাহী জাহাজ। ইফাতে (প্রশান্তমহাসাগরীয় দ্বীপ –অনুবাদক) দ্বীপে লাভদায়ী গোলমরিচ বাগানের মালিক এক স্থানীয় জাপানি তার ক...

বৃষ্টি সন্ধানী ।পর্ব-৩।অমিতাভ সেনগুপ্ত

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ- পর্ব-৩ (Chasing the Monsoon-Alexander Frater থেকে অনুবাদ) (কপিরাইট- অমিতাভ সেনগুপ্ত ।। বাণিজ্যিক কারণে ব্যবহৃত নয়।) (৩) বছরে দু’ তিনবার কেবল আমাদেরই জন্য নির্দিষ্ট কিছু মরশুমি ভেলকি দেখাত আবহাওয়া। লাল চাঁদ দেখা যেত হারিকেনের আগে। অরূণ রঙা ভোর, তেলতেলে সবুজ সকালের মেঘ। সূর্যর দেখা যদি বা মিলত তবে তাকে ঘিরে থাকত এক বলয়। তার খোলা পার্শ্বদেশ দেখিয়ে দিত কোন দিক থেকে ধেয়ে আসছে আঘাত। এত দ্রুত নেমে যেত ব্যারোমিটার যেন সেটা পড়েই যাবে দেয়াল থেকে। সমুদ্র যেন কাচের। এক অদ্ভুত স্তব্ধতা নামত। গ্রামের আগুনকুন্ড থেকে ওঠা ধোঁয়া যেন কাঠামোয় ঢালা স্থাপত্যের স্তম্ভ উপস্তম্ভ। ঘন কালো মেঘাচ্ছন্ন খিলান দেওয়া ছাদ ধরে রেখেছে। স্পষ্ট শোনা যেত দূরের দ্বীপগুলো থেকে ভেসে আসা কুকুরের ডাক, শিশুদের কান্না। হারিকেন সংকেত পতাকাগুলো তৈরি করতেন বাবা। প্রথামতো সেগুলো ওড়ানো হত হাসপাতালের সিঁড়ির নীচে ফাঁকা জমিতে পোঁতা পোল থেকে। সাদা পতাকা ছিল ঝড় দেরিতে আসার( ১২ ঘন্টা বাদে) সংকেত। হলুদ তাড়াতাড়ির (৬ ঘন্টা) সংকেত। ঝড় এসে পড়ার চরম সংকেত জানাত কালো পতাকা। চ...

বৃষ্টি সন্ধানী ।পর্ব-২।অমিতাভ সেনগুপ্ত

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ- পর্ব-২ (Chasing the Monsoon-Alexander Frater থেকে অনুবাদ) (কপিরাইট- অমিতাভ সেনগুপ্ত ।। বাণিজ্যিক কারণে ব্যবহৃত নয়।) ( ২) বিষয়টা নিঁখুত ধরেছিল আমার বিছানার পাশে টাঙানো একটা ছবি । ফ্রেমে বাঁধানো খুব উজ্জ্বল রঙের এডওয়ার্ডীয় ছাপাই ছবিটা তৃণাচ্ছাদিত উঁচু পাহাড়শ্রেণী ডুবিয়ে দেওয়া এক প্লাবনের দৃশ্য। চূড়ার মন্দির সারি বোঝায় এ দৃশ্য প্রাচ্যের। নীচের ছোটো ছোটো বনে চেনা যায় বাঘ ও বর্শাধারী উলঙ্গ পিগমিদের । কিছু জায়গায় পিগমিদের এড়িয়ে যাচ্ছে বাঘেরা; কিছু জায়গায় বাঘেরা তাড়া করেছে পিগমিদের। ছবিটাকে অসাধারণ করে তোলে বৃষ্টির ভার, তার ঘনত্ব। ছুটে চলা নীচু মেঘ থেকে নেমে আসা মূষলধারা জল অগুন্তি প্রপাত হয়ে লাফিয়ে পড়ছে পাহাড় থেকে । বাতাসে ত্রিকোণ পালের মতো ঝুলে আছে পাখসাট মারা জলের চাদর । বেশিটা ছড়িয়ে যাচ্ছে পাহাড়ের ঢালে। ছবির অদ্ভুত ঘনশ্যাম অস্বচ্ছতা আভাস দেয় এক হ্রদের তলদেশে তার নিসর্গ ডুবিয়ে দিয়েছেন শিল্পী এল.জিও.লোপেজ   । সাবলীল খোদিত ক্যাপশনে লেখাঃ ’চেরাপুঞ্জী আসামঃ পৃথিবীর সবচেয়ে বৃষ্টিস্নাত এলাকা’। অনুপম শিল্পকর্মটি ...

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ-১

বৃষ্টি সন্ধানী ।।অমিতাভ সেনগুপ্ত ।।ধারাবাহিক অনুবাদ-১ (Chasing the Monsoon-Alexander Frater থেকে অনুবাদ) (কপিরাইট- অমিতাভ সেনগুপ্ত ।। বাণিজ্যিক কারণে ব্যবহৃত নয়।)  (১) প্রথম যে শব্দ শুনি তা ছিল বৃষ্টি পড়ার। মনে হয় একধরনের ধাতব ভার ও ভর থাকে উষ্মমন্ডলীয় বর্ষার। সেটাই অঝোর ঝরছিল যখন আমার মায়ের প্রসব ব্যাথা শুরু হয় দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপের ছোটো মিশন হাসপাতালে। বৃষ্টি ঝরেই চলেছিল তাঁর প্রসব কালে। আমি ভূমিষ্ঠ হবার কিছু পরেও শোঁ শোঁ আওয়াজে বাইরের ঘন পত্রগুচ্ছের আড়াল ঠেলে ঝালাই করা লোহার ছাদে বাজনা বাজাচ্ছিল বৃষ্টি। মাকে প্রসব করাচ্ছিলেন আমার বাবা। যে কোনো দিকেই বহু হাজার মাইলের মধ্যে উনিই তখন একমাত্র চিকিৎসক। সপ্তাহে বহুবার জরুরি কলে যেতেন মোটর বোটে । অধিকাংশ সময় প্রত্যন্ত গ্রাম, জনবসতিতে রোগীর কাছে পৌঁছতে পাড়ি দিতেন দূর দূরান্ত। সুতরাং তাঁর কাছে নিছক কৌতুহলের বিষয় ছিল না আবহাওয়া । ক্রমাঙ্ক করা কাচের বৃষ্টি মাপার যন্ত্র, হাসপাতালের বাগানে রাখা লড়ঝড়ে বায়ুমানযন্ত্র দিয়ে বৃষ্টি মাপতেন এবং নোটবন্দী করতেন বৃষ্টিপাতের পরিমাণ, রোদের ঘন্টা মিনিট, বাতাসের গতি ও নিশানা...