Skip to main content

নর্তকী ৷৷ অবিন সেন





নর্তকী ।-অবিন সেন


নক্ষত্র ছুঁয়ে ছুঁয়ে নিঃসঙ্গ আঁধার নেমে আসে
নর্তকীর দেহ থেকে খুলে পড়ে নিহত সভ্যতা
নাচ নাচ আর নাচ
সব পায়েলের শব্দ থেকে ঝরে যায়
পরিত্যক্ত স্তিমিত আগুন
কোথাও কোন ভুল ছিল না
পুতুল ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ে রক্ত
তামাশার হাসি কাঁপতে থাকে বাতাসে…..